BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোর কাছে বড় নির্মাণকাজ চলছে- দেখা গেল স্যাটেলাইট চিত্রেকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Planet Labs PBC
ইরান তার অন্তত দুটি প্রধান ক্ষেপণাস্ত্র ঘাঁটির কাছে উল্লেখযোগ্য পরিমাণে নতুন নির্মাণকাজ চালাচ্ছে এবং মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় ক্ষতিগ্রস্ত ঘাঁটিগুলো মেরামত করছে- স্যাটেলাইট চিত্রের বিশ্লেষণ থেকে এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমএআইএআর-এর বিশ্লেষকরা ছবিগুলো পর্যালোচনা করেছেন। তারা বিবিসি ভেরিফাইকে জানিয়েছেন যে, নভেম্বরে তোলা স্যাটেলাইট চিত্রে রাজধানী তেহরানের নিকটবর্তী কারাজের গারমদারেহ সামরিক ঘাঁটি এবং উত্তরের শাহরৌদ ঘাঁটিতে খনন ও নতুন ভবন নির্মাণের প্রমাণ দেখা গেছে।
ক্ষেপণাস্ত্র কমপ্লেক্স ও বিমান ঘাঁটিসহ আরও অন্তত ১২টি সামরিক স্থাপনায় মেরামতের লক্ষণ দেখা যাচ্ছে।
ইরাক সীমান্তের কাছে পশ্চিম ইরানের কেরমানশাহ ক্ষেপণাস্ত্র ঘাঁটির ধ্বংসপ্রাপ্ত ভবনগুলোয় নতুন ছাদ তৈরি করা হয়েছে। অন্যদিকে রাজধানীর পূর্বে অবস্থিত পারচিন সামরিক কমপ্লেক্স থেকে ক্ষতিগ্রস্ত ভবন ও ধ্বংসাবশেষ সরানো হয়েছে, যা একের পর এক বিমান হামলা সত্ত্বেও বারবার মেরামত করা হয়েছে।
ইরান বিষয়ে বিশেষজ্ঞ সিআইএ-র সাবেক বিশ্লেষক জিম ল্যামসন বলেছেন, শাহরৌদের কাছের খননকাজ সম্ভবত ক্ষেপণাস্ত্র উৎপাদনের সঙ্গে সম্পর্কিত হতে পারে।