BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতইকবাল সোবহান চৌধুরী ও সাংবাদিক রাজীব ডিবি হেফাজতে, 'অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি'র দাবি পুলিশেরকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, https://www.facebook.com/dbcnews.tv

বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি'র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী ও টেলিভিশনটির অপরাধ বিভাগের প্রধান রাজীব ঘোষকে বুধবার বিকেলে পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি অফিস) কার্যালয় নেওয়া হয়েছে।

ডিবিসি নিউজের মহাখালীর কার্যালয় থেকে তাদের ডেকে ডিবির গাড়ীতে তুলে নিয়ে গেলেও চ্যানেলটির কর্তৃপক্ষ কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। ডিবিসি নিউজের সম্পাদকের সাথে যোগাযোগ করা হলে তিনি 'ব্যস্ত' বলে জানিয়েছেন।

তবে টেলিভিশনটির এক খবরে বলা হয়েছে, "পোশাক খাত নিয়ে চলমান অস্থিরতার মধ্যে তারা কিছুদিন ধরে আওয়ামী পন্থী সাংবাদিকদের নিয়ে মিডিয়া দখল করতে একাধিক গোপন বৈঠক করেছেন, যার অংশ হিসেবে ডিবিসি টেলিভিশন দখলের চেষ্টা হয়েছে বলে সন্দেহ করছে পুলিশ"।

তবে এই খবরে মি. চৌধুরীর সাথে একই সাথে ডিবি হেফাজতে নেওয়া সাংবাদিক রাজীব ঘোষ সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি।

ইকবাল সোবহান চৌধুরী ইংরেজি দৈনিক 'দ্যা ডেইলি অবজারভার'- এর সম্পাদক। তিনি আওয়ামী লীগ সরকারের সময়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ছিলেন। ওই সময়ে টেলিভিশন চ্যানেলটি তার নেতৃত্বে প্রতিষ্ঠা করেছিলেন।