BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতইউরোপের ১০ দেশের সুপারমার্কেটের ফ্রিজারে সাইবার হামলা, সতর্ক অবস্থায় আরো অনেকেকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Anadolu via Getty Images

চলতি সপ্তাহে অন্তত ১০টি ইউরোপীয় দেশের সুপারমার্কেট চেইনে একের পর এক সাইবার হামলার ঘটনা ঘটার পর ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা ফুড সাপ্লাই চেইন ব্যাহত করার এক পরিকল্পনার ব্যাপারে গ্রাহকদের সতর্ক করেছেন।

এর মধ্যে বেলজিয়াম, এস্তোনিয়া, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, ইটালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পর্তুগাল, জার্মানি এবং সুইডেনের সুপারমার্কেটের হিমাগার ও ফ্রিজিং ব্যবস্থা সাইবার হামলার শিকার হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ওই দেশগুলোর সুপারমার্কেটে ফ্রিজারের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় খুচরা বিক্রেতারা তাদের কেনা খাবার ফেলে দিতে বাধ্য হয়েছেন।

ইউরোপ জুড়ে চেইনগুলোতে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস (১২২ ডিগ্রি ফারেনহাইট) পর্যন্ত উঠেছিল বলে জানা গেছে।

তবে, এখন পর্যন্ত কেউ সাইবার হামলা চালানোর কথা স্বীকার করেনি।