BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতইউনিয়ন পরিষদ নির্বাচন শুরুর তারিখ স্পষ্ট করলো না ইসিকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির ক্যাপশান, নির্বাচন কমিশনPublished ৩ মিনিট আগেপড়ার সময়: ৬ মিনিটআগামী বছর ছয়ই জুনের আগে স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন সংশ্লিষ্ট সকল পক্ষ একমত হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
বৃহস্পতিবার স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত এক বৈঠকের পর তিনি এই কথা জানিয়েছেন।
একইসঙ্গে, ইউপি নির্বাচনের পূর্বঘোষিত সম্ভাব্য সময় নিয়ে আগের পরিকল্পনা থেকে ইসি সরে আসেনি বলেও উল্লেখ করেছেন তিনি।
এর আগে, সোমবার সাতটি ধাপে নির্বাচন করার পরিকল্পনা এবং সম্ভাব্য সময়ের কথা জানিয়েছিলেন এই নির্বাচন কমিশনার।
কিন্তু প্রথম ধাপে ১২ই নভেম্বর ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে কি না এমন প্রশ্নে মি. সানাউল্লাহ জানান, বাজেট প্ল্যানিংসহ আনুষঙ্গিক বৈঠক করে পরবর্তীতে নির্বাচন অনুষ্ঠানের চূড়ান্ত সময়সূচি জানানো হবে।
নির্বাচন কমিশনার মি. সানাউল্লাহ বলেন, "আজকে যে উপাত্ত পেয়েছি, আমরা তো এখনো কমিশন মিটিং করি নাই। এই উপাত্তের আলোকে কমিশন একটা সিদ্ধান্ত নেবে।"