BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতইংল্যান্ড কীভাবে নিজের প্রথম রাজাকে ভুলে গেল?কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, The Print Collector via Getty Images

জীবদ্দশায় ইংল্যান্ডের প্রথম রাজা ইউরোপজুড়ে সুপরিচিত ছিলেন। কিন্তু শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে ইতিহাসে তিনি আজ বিস্মৃত এক শাসক।

এত বড় অর্জনের অধিকারী একজন শাসক হওয়া সত্ত্বেও অ্যাথেলস্ট্যান বিস্ময়করভাবে এক রহস্যময় ব্যক্তিত্ব হিসেবেই রয়ে গেছেন।

ইংল্যান্ডের প্রথম রাজা হিসেবে অ্যাথেলস্ট্যানের অভিষেকের ১১০০ বছর পূর্ণ হয়েছে। কিন্তু তারপরও তিনি ইতিহাসের বইগুলোতে আশ্চর্যজনকভাবে অনুপস্থিত।

আর তিনি নিজে আজ অনেকটাই বিস্মৃত হলেও, তার সময়কালে চালু হওয়া বহু আচার ও আনুষ্ঠানিকতা আজও পালন হচ্ছে যুক্তরাজ্যে।

তিনি শুধু কয়েকটি বিচ্ছিন্ন রাজ্যকে একত্রিত করে ইংল্যান্ড গঠন করেননি, বরং ইউরোপ মহাদেশের সঙ্গে গভীর ও জটিল সম্পর্কও প্রতিষ্ঠা করেছিলেন।