BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিত'আসসালামু আলাইকুম'-'ইনশাআল্লাহ' বলা ঘিরে বিতর্কের জেরে পশ্চিমবঙ্গে নারী পুলিশ কর্মকর্তাকে বদলির অভিযোগ কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Bushara Bano's Facebook page
সামাজিক মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে 'আসসালামু আলাইকুম', 'ইনশাআল্লাহ' এবং 'জাযাকাল্লাহ'-র মতো ইসলামি অভিবাদন ও শব্দ ব্যবহার নিয়ে বিতর্কের মধ্যে বদলি করা হয়েছে পশ্চিমবঙ্গের পুলিশ কর্মকর্তা বুশরা বানোকে।
সেপ্টেম্বরের ১৪ তারিখের সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২১ সালের আইপিএস (ভারতীয় পুলিশ সার্ভিস) কর্মকর্তা মিজ. বানোকে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপারের পদ থেকে সরিয়ে রাজ্য সশস্ত্র পুলিশের চতুর্থ ব্যাটালিয়নের ডেপুটি কমান্ডান্ট করা হয়েছে।
একই বিজ্ঞপ্তিতে আরও দু'জন পুলিশ কর্মকর্তার বদলির কথা বলা হয়েছে। সরকারি আদেশে এই রদবদলকে 'জনস্বার্থে' করা একটি প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করা হয়েছে।
সরকারি কর্মকর্তারা এই বিজ্ঞপ্তি 'রুটিন ট্রান্সফার' বললেও, ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের বিধায়ক নওশাদ সিদ্দিকীর দাবি, মিজ. বানোকে অন্যায়ভাবে 'গ্যারেজ পোস্টিং' দেওয়া হয়েছে; অর্থাৎ এমন একটি পদে পাঠানো হয়েছে, যা তার আগের দায়িত্বের তুলনায় কম গুরুত্বপূর্ণ।
কয়েকদিন আগে মিজ. বানোর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে তাকে ভারতের প্রতিযোগিতামূলক সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নিয়ে কথা বলতে শোনা যায়।