সোমবার, ০৯ নভেম্বর ২০২৬DonateLoginপ্রচ্ছদকার্যক্রমছবিভিডিওট্রাস্ট সম্পর্কেAbout Prothom Alo TrustContactUpdatesপ্রথম আলো আলোর পাঠশালাসাফল্য আলোর পাঠশালার সাবেক শিক্ষার্থীর এইচএসসিতে সাফল্যলেখা: মোঃ আব্দুল কাদের, সহকারী প্রধান শিক্ষক, প্রথম আলো চর আলোর পাঠশালাপ্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১১: ৩০ প্রথম আলো চর আলোর পাঠশালার সাবেক শিক্ষার্থী মো. বেলাল হোসেন ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় তিনি জিপিএ ৩.৭৫ অর্জন করেছেন।অভাব
কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের চর কুমরের বস এলাকার বাসিন্দা মো. বেলাল হোসেনের বাবা মো. শাহালম মিয়া এবং মা মোছা. বিউটি বেগম। আর্থিকভাবে অসচ্ছল পরিবারের সন্তান হওয়ায় তাঁর শিক্ষাজীবনের পথ কখনো সহজ ছিল না। পড়াশোনার খরচ জোগাতে এবং পরিবারের প্রয়োজনে তাঁকে নিয়মিত দিনমজুরের কাজও করতে হয়েছে। দিনের পরিশ্রমে ক্লান্ত শরীর নিয়েও তিনি বই হাতে বসেছেন। অভাবের কাছে হার না মেনে শিক্ষার স্বপ্নকে বুকে ধারণ করে তিনি এগিয়ে গেছেন।
এর আগে, ২০২৪ সালে ঘোগাদহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে জিপিএ ৩.২২ পেয়ে এসএসসি পাস করেন বেলাল। এরপর তিনি ভর্তি হন ভোগডাঙ্গা মডেল কলেজের বিএমটি শাখায়। সেখানে নানা প্রতিকূলতা পেরিয়ে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় তিনি জিপিএ ৩.৭৫ পেয়ে সফলতার সঙ্গে উত্তীর্ণ হন। বেলালের এই সাফল্যের পেছনে রয়েছে তাঁর কঠোর পরিশ্রম, ধৈর্য ও অদম্য ইচ্ছাশক্তি। তাঁর এই পথচলার শুরুর সঙ্গে জড়িয়ে আছে প্রথম আলো চর আলোর পাঠশালার নাম। প্রত্যন্ত চরাঞ্চলের সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার যে স্বপ্ন নিয়ে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে, বেলালের সাফল্য সেই উদ্যোগেরই একটি উজ্জ্বল ও অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত।
একসময় প্রথম আলো চর আলোর পাঠশালার শ্রেণিকক্ষে বসে যে শিক্ষার্থী রঙিন স্বপ্ন দেখেছিলেন, আজ তিনি নানা বাধা অতিক্রম করে উচ্চমাধ্যমিকের গণ্ডি পেরিয়েছেন। তাঁর এই অর্জনে অত্যন্ত আনন্দিত ও গর্বিত পাঠশালার শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা।