BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতআলোচিত নারী নেতারা কেন এনসিপি ছাড়ছেন?কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনArticle InformationAuthor, সজল দাসRole, বিবিসি নিউজ বাংলা Published ৪ মিনিট আগেপড়ার সময়: ৬ মিনিটজাতীয় নাগরিক পার্টি বা এনসিপির শীর্ষ পর্যায়ের পদে থাকা একাধিক নারী নেতার দল থেকে পদত্যাগের ঘটনা নানা প্রশ্ন ও বিতর্কের জন্ম দিয়েছে।
বিশেষ করে পদত্যাগের কারণ হিসেবে, জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হওয়া, কমিটি গঠনে অগণতান্ত্রিক প্রক্রিয়া এবং নারী নেতৃত্বকে গুরুত্ব না দেওয়ার মতো যেসব অভিযোগ তারা তুলছেন, তা নিয়েই কথা হচ্ছে।
বৃহস্পতিবার এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দেন দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।
আর জাতীয় নির্বাচনের সময় জামায়াতের সঙ্গে জোট গঠনের প্রেক্ষাপটে দল থেকে সরে গিয়েছিলেন ডা. তাসনিম জারা এবং তাজনূভা জাবীন।
সামান্তা শারমিনের পদত্যাগের মধ্য দিয়ে জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠন নিয়ে এনসিপির ভেতরে মতবিরোধ আবারও প্রকাশ্যে আসে।
পদত্যাগ করা এই নেতারা দল থেকে সরে দাঁড়ানোর কারণ হিসেবে বিভিন্ন প্রসঙ্গ সামনে আনলেও, জামায়াতের সঙ্গে এনসিপির জোটবদ্ধ হওয়ার বিষয়টি প্রায় সবার ক্ষেত্রেই এক।