BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতআরাঘচিসহ ইরানের প্রতিনিধিদলকে নিউইয়র্ক ছেড়ে চলে যেতে বলেছিলেন মার্কো রুবিওকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Reuters
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির নেতৃত্বে দেশটির কূটনৈতিক প্রতিনিধিদলকে সোমবার নিউইয়র্ক ছাড়তে বলেছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
একজন মার্কিন কর্মকর্তা ও আরও একটি সূত্রের বরাতে এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওসের সাংবাদিক বারাক র্যাভিড।
র্যাভিডের প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘে নিযুক্ত মার্কিন মিশনের মাধ্যমে রুবিওর এ বার্তা ইরানি প্রতিনিধিদলের কাছে পৌঁছে দেওয়া হয়।
তবে, আরাঘচির নিউইয়র্ক থেকে ফেরার ফ্লাইটটি সোমবার সন্ধ্যায় পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী দোহার উদ্দেশে ছেড়ে যায়।
বারাক র্যাভিড লিখেছেন, "আব্বাস আরাকচিসহ ইরানি প্রতিনিধিদল কয়েক ঘণ্টা পর বিমানবন্দরের উদ্দেশে রওনা হয় এবং মঙ্গলবার রাত একটা ২০ মিনিটে নিউইয়র্ক থেকে দোহাগামী বিমানটি ছেড়ে যায়।