BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিত'আম্বানি কি ভারতের প্রকৃত বস?'- কেন এই প্রশ্ন ইলন মাস্কেরকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Getty / Reuters
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি, মার্কিন শিল্পপতি ইলন মাস্ক 'এক্স'-এ একটি পোস্টে অভিযোগ করেছেন যে, কয়েকজন শিল্পপতি ভারতে তার কোম্পানি স্টারলিংকের স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট পরিষেবার প্রবেশে 'বাধা' সৃষ্টি করছেন। এমনকি তিনি মুকেশ আম্বানির নামও এই প্রসঙ্গে উল্লেখ করেছেন।
ভারত সরকার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মি. মাস্কের এই অভিযোগ খণ্ডন করেছে।
বৃহস্পতিবার, আটই অক্টোবর ভারতের যোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে যে, ভারতের স্যাটেলাইট যোগাযোগ সংক্রান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থাটি নিরপেক্ষ এবং সেখানে কোনো বৈষম্য করা হয় না।
সরকারের তথ্য অনুযায়ী, স্টারলিংক-সহ তিনটি সংস্থা বর্তমানে নিরাপত্তা সংক্রান্ত যাচাইয়ের জন্য একই ধরনের নিয়ন্ত্রণমূলক পর্যায়ে রয়েছে।
বৃহস্পতিবার, আটই অক্টোবর 'এক্স'-এ দেওয়া এক পোস্টে মি. মাস্ক উল্লেখ করেন, "স্টারলিংক ১৬৫টিরও বেশি দেশে লাইসেন্সপ্রাপ্ত। কোম্পানিটি গত পাঁচ বছর ধরে ভারত সরকারের প্রতিটি শর্ত পূরণের জন্য কাজ করে যাচ্ছে; তা সত্ত্বেও, ভারতে পূর্ণাঙ্গভাবে কার্যক্রম শুরুর জন্য কেন এটি অনুমোদন পাচ্ছে না? মুকেশ আম্বানি কি ভারতের আসল বস?"