BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিত'আমি এক ভূতের সঙ্গে থাকি'- সস্তায় বাসস্থান পাওয়ার আশায় যেখানে 'ভুতুড়ে বাড়ি' কিনছে মানুষকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির ক্যাপশান, টোকিওর রিউয়ার অ্যাপার্টমেন্টের পূর্ববর্তী বাসিন্দা 'আত্মহত্যা' করেছিলেনArticle InformationAuthor, মিখায়েল ফিটজপ্যাট্রিকRole, ব্যবসায়িক প্রতিবেদকReporting from, টোকিওPublished ৮ মিনিট আগেপড়ার সময়: ৪ মিনিটটোকিওতে ভাড়া করা অ্যাপার্টমেন্টে প্রথমবার পা রাখার মুহূর্ত থেকেই রিউয়া বিশ্বাস করতেন যে, জায়গাটা ভুতুড়ে।
"আমি যখন জায়গাটা দেখতে গিয়েছিলাম, তখন সেখানে একজন লোক দাঁড়িয়ে আমার দিকে কটমট করে তাকাচ্ছিল," তিনি বলেন।
"যেহেতু এস্টেট এজেন্ট তাকে দেখতে পাচ্ছিল না, আমি বুঝতে পারলাম সে নিশ্চয়ই একটা ভূত"।
যেখানে আরও বেশি স্পর্শকাতর কেউ হয়তো দ্রুত ফ্ল্যাটটি ছেড়ে চলে যেত এবং আর কখনও ফিরত না, সেখানে রিউয়া এগিয়ে গিয়ে থাকার সিদ্ধান্ত নেন।
"আমি একটু ভিন্নমতাবলম্বী। তাই আমি এই জ্বলজ্বলে পুরুষ ভূতটার সাথে বন্ধুত্ব করার সিদ্ধান্ত নিলাম," যোগ করেন রিউয়া, যিনি একজন আইডোরু বা তরুণ বিনোদনকারী হিসেবে কাজ করেন এবং নিজের নামের সঙ্গে থাকা পদবিটি প্রকাশ করতে চান না।
চার বছর পরেও, সেই একই অ্যাপার্টমেন্টে থেকেও তিনি বলেন যে তিনি প্রতিদিন অলৌকিক কার্যকলাপের সম্মুখীন হন। তিনি জানান, তিনি অবিরাম পা ফেলার শব্দ এবং ভূতের কথা শুনতে পান।