সেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিত'আমাকে পোড়াবে, পেটের সন্তান পোড়াবে- এটি কি মেনে নেওয়া যায়'কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Foysal Chowdhury
বাংলাদেশের নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার একটি সরকারি প্রাইমারি স্কুলের অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষক তাকে মারধর ও হেনস্তা করার অভিযোগ করার পর উপজেলা বিএনপির স্থানীয় দুই নেতাকে ৭২ ঘণ্টার সময় দিয়ে শোকজ করেছে।
"একটা কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা সেখানে ঘটেছে। তাদের জবাব পাওয়ার পর আমরা সেটি দেখে পরবর্তী পদক্ষেপ নিবো। অভিযোগ যেহেতু এসেছে তাতো এমনিই আসেনি। দেখি আগে শোকজের জবাবে তারা কী বলেন," বিবিসি বাংলাকে বলেছেন উপজেলা বিএনপির সভাপতি মাসুম চৌধুরী।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল কবীর বিবিসি বাংলাকে জানিয়েছেন যে, অভিযোগটি পাওয়ার পর তারাও ঘটনাটি তদন্ত করে দেখছেন।
ওই শিক্ষক যে দুজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন তাদের একজন স্থানীয় একটি ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন বলেছেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়।
"ওই নারী শিক্ষক আওয়ামী লীগের লোকজন নিয়ে বৈঠক করছিল সেজন্য আমরা গিয়েছিলাম। কিন্তু মারধর বা হামলার অভিযোগ সত্যি না," বিবিসি বাংলাকে বলেছেন তিনি।