বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. মামুন অর রশীদ। আরও উপস্থিত ছিলেন বন্ধুসভার উপদেষ্টা অধ্যাপক হেনা রাণী বিশ্বাস, মো. খোরশেদ আলম, আবু জিহাদ ও আলমগীর হোসেন।
অনুষ্ঠানে নবীনদের বরণ করে নেওয়ার পাশাপাশি কার্যনির্বাহী কমিটি ২০২৫-এর সভাপতি এবং সাধারণ সম্পাদককে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
এরপর কবিতা আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী পর্বে অংশগ্রহণকারী সব প্রতিযোগীকে তাঁদের চমৎকার পরিবেশনা, আন্তরিকতা ও সাহিত্যের প্রতি ভালোবাসার জন্য ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়। বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার ও সনদ।