BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতআন্তর্জাতিক ফুটবল থেকে অবসর; ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্যারিয়ারের সেরা মুহূর্তগুলোকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Getty Images

ক্রিস্টিয়ানো রোনালদো বলেছেন, পর্তুগালের হয়ে তার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয়ে গেছে, যার অর্থ হলো ৪১ বছর বয়সী এই তারকা আল-নাসরের হয়েই খেলা চালিয়ে যাবেন।

এখন তাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রধান চালিকাশক্তি হলো ক্যারিয়ারে এক অভূতপূর্ব ১,০০০ গোল করার আশা - বর্তমানে তার গোল সংখ্যা ৯৮৫।

বিবিসি স্পোর্ট এমন একটি ক্যারিয়ারের কিছু স্মরণীয় মুহূর্ত তুলে ধরেছে, যেখানে স্পোর্টিং, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ এবং জুভেন্টাসের মতো ক্লাবেও খেলার অভিজ্ঞতা রয়েছে।

বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করতে এখানে ক্লিক/ট্যাপ করুন

স্পোর্টিংয়ের হয়ে মূল দলে ৩১টি ম্যাচ খেলে পাঁচটি গোল করার পর, ২০০৩ সালে লিসবনে একটি প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে ৩-১ ব্যবধানের জয়ে দুটি গোলে সহায়তা করে রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডের নজর কাড়েন।