রাজধানীর আদাবরে সন্ত্রাসী হামলার ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করেছে করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় পুলিশের গুলিতে দুই সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়েছে। মঙ্গলবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আদাবরে চাপাতি দিয়ে বাড়িতে হামলার ঘটনায় ডিএমপির অভিযানে দুই সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়েছে।

এর আগে গত শনিবার সকাল সাড়ে ৬টার দিকে রাজধানীর আদাবরের শ্যামলী হাউজিং এলাকায় একটি বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ সময় রামদা, চাপাতি ও পিস্তলসহ ১৫ থেকে ২০ জনের একটি দল বাড়িটিতে হামলা চালায়।

বাড়ির মালিক আমিনুর রহমান খানের ভাতিজা মো. রাজু জানান, হামলাকারীরা প্রথমে বাড়ির মূল ফটক খুলে সবাইকে বের হয়ে যেতে বলে। ভেতর থেকে কেউ বের না হওয়ায় তারা বাইরে থেকে ‘টাকা দে। বাড়িতে থাকিস, টাকা দিস না। বের হ।’ বলে হুমকি দিতে থাকে। একপর্যায়ে চাপাতি ও রামদা দিয়ে গেটে এলোপাতাড়ি কোপাতে শুরু করে।

রাজু বলেন, হামলাকারীরা বাড়ির গেটের সামনে থাকা সিসিটিভি ক্যামেরা ও জানালার কাচ ভাঙচুর করে। পরে ইটের টুকরা দিয়ে দ্বিতীয় তলার আরও দুটি জানালার কাচও ভেঙে ফেলে।

ই-মেইল: [email protected], [email protected]