শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬Loginবন্ধুদের লেখাকার্যক্রমফিচারখেলাক্যারিয়ারমনোবন্ধুফটো ফিচারবন্ধুসভা সম্পর্কে কার্যক্রমআত্মকেন্দ্রিক হওয়া যাবে না, মানুষের উপকারে আসতে হবেলেখা: মোজাহিদুল ইসলামপ্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৫: ৩০ কিশোরগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ
‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ স্লোগানে গত ২১ সেপ্টেম্বর শহরের নেহাল গ্রিন পার্কে এ উৎসব অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। এর আগেই মা-বাবা ও পরিবারের সদস্যদের সঙ্গে অনুষ্ঠানস্থলে উপস্থিত হয় শিক্ষার্থীরা। দীর্ঘ শিক্ষাজীবনের পরিশ্রমের স্বীকৃতি হিসেবে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট ও উপহার।
শিক্ষার্থীদের আনন্দ ও শেখার সুযোগ তৈরি করতে অনুষ্ঠানে রাখা হয় বিভিন্ন ধরনের গেমস। ছিল ৩৬০ ডিগ্রি ঘুরে ছবি তোলার ব্যবস্থা, সেলফি বুথ এবং প্রথম আলোর ‘এক্সপেরিয়েন্স জোন’। সেখানে বিভিন্ন খেলায় অংশ নিয়ে বিজ্ঞান ও জ্ঞানভিত্তিক ম্যাগাজিন ও শিক্ষাসামগ্রী জিতে নেওয়ার সুযোগ ছিল। ছিল আইসক্রিমও। সব মিলিয়ে পুরো আয়োজনজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
কিশোরগঞ্জ বন্ধুসভার কর্মযজ্ঞউৎসবের এক সপ্তাহ আগে থেকেই শুরু হয় বন্ধুদের দৌড়ঝাঁপ। আগের দিন সকাল থেকে বিকেল পর্যন্ত চলে নাশতার প্যাকেট প্রস্তুতের কাজ। রাতে চলে ডেকোরেশন ও ইভেন্টের নানা প্রস্তুতি। বন্ধুরা পালাক্রমে এসব কাজে সহায়তা করেন।
উৎসবের দিন সকাল থেকেই অনুষ্ঠানস্থলে বন্ধুদের দায়িত্বশীল ও সুশৃঙ্খল উপস্থিতি লক্ষ করা যায়। জেলাজুড়ে ছড়িয়ে থাকা প্রায় এক হাজার শিক্ষার্থীসহ পাঁচ শতাধিক অভিভাবক ও শিক্ষকের পদচারণে মুখর ছিল অনুষ্ঠানস্থল। বন্ধুসভার বন্ধুরা নির্দিষ্ট উপকমিটিতে বিভক্ত হয়ে শৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন।
শিক্ষার্থী ও অভিভাবকদের অভ্যর্থনা জানানো, নিবন্ধন ডেস্ক পরিচালনা, অনুষ্ঠানস্থলে প্যান্ডেলের নিচে আসন বণ্টন এবং শিক্ষার্থীদের উপহারসামগ্রী সুবিন্যস্ত রাখার কাজে বন্ধুরা অক্লান্ত পরিশ্রম করেন। পার্কে স্থাপিত ‘প্রথম আলো এক্সপেরিয়েন্স জোন’, ফটোফ্রেম ও ডিজিটাল বুথে শিক্ষার্থীদের আনন্দঘন মুহূর্তে দিকনির্দেশনা ও সার্বিক সহায়তা করেন বন্ধুরা।