BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতআওয়ামী লীগের তৎপরতা ঘিরে চাপের মুখে পুলিশকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Getty Images
বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল নিয়ে ক্ষমতাসীন দল বিএনপি উদ্বেগ জানানোর পর নড়েচড়ে বসেছে পুলিশ। সংগঠনটির নেতাকর্মীরা দেশের কোথাও যেন তৎপরতা চালাতে না পারে, সেজন্য টহল ও নজরদারি বাড়ানোসহ নতুন করে মাঠপর্যায়ে বেশকিছু নির্দেশনা জারি করেছে বাহিনীটি।
এরপরও যদি কোনো এলাকায় আওয়ামী লীগের কার্যক্রম লক্ষ্য করা যায়, সেটার দায়ভার ওই এলাকার দায়িত্বশীল পুলিশ কর্মকর্তাদেরকেই নিতে হবে বলে সতর্ক করা হয়েছে।
"সেরকম ঘটনা যদি ঘটে, তাহলে তাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে," বিবিসি বাংলাকে বলছিলেন পুলিশের উচ্চপদস্থ একজন কর্মকর্তা।
সেই ধারাবাহিকতায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন এবং গুলশান বিভাগের উপকমিশনার এম তানভীর আহমেদকে ইতোমধ্যেই প্রত্যাহার করা হয়েছে বলে জানান তিনি।
যদিও ডিএমপি'র আদেশে তাদের প্রত্যাহারের পেছনে 'প্রশাসনিক কারণে'র কথা উল্লেখ করা হয়েছে।