BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতআইফোন ১৭ থেকে ২০ কিলো বিরিয়ানি: পার্সেলের হিড়িকে হয়রান দক্ষিণ ভারতের ইনফ্লুইয়েন্সারকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Shanmuganathan Veeramani/ Instagram
"দিনে কমপক্ষে ৩০ থেকে ৪০ বার ক্যাশ অন ডেলিভারি পার্সেল পাচ্ছি। বাড়িওয়ালা, প্রতিবেশী- সবাই ক্ষুব্ধ। এখন আমাদের ঘর ছাড়তে হবে। দয়া করে আপনার ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে প্রকাশ করবেন না," কথাগুলো বলছিলেন সুমঙ্গলী ভীরামণি।
তিনি দক্ষিণ ভারতের মাদুরাইয়ের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার শান্মুগানাথন ভীরামণির স্ত্রী।
মাদুরাইয়ের এই ইনফ্লুয়েন্সার গত কয়েকদিন ধরে 'অ্যামাজন', 'সুইগি' এবং অন্যান্য অনলাইন অ্যাপ মারফত একের পর এক পার্সেল পাচ্ছেন। এর মধ্যে রয়েছে খাবার, টিভি, ফ্রিজ, আইফোন এমনকি ২০ কেজি বিরিয়ানিও।
এইসব পার্সেলই এখন তার পরিবারের কাছে মাথাব্যাথার কারণ হয়ে গিয়েছে।
কারণ এই সব কিছুই 'ক্যাশ অন ডেলিভারি' (সিওডি) পদ্ধতির মাধ্যমে পাঠানো হচ্ছে। অর্থাৎ এই জিনিসগুলো নিতে হলে দাম দিতে হবে ভীরামণি পরিবারকে।