সেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতআইজেনকোটের সাথে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে চান নেতানিয়াহুকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির ক্যাপশান, আইজেনকোটের সাথে জাতীয় ঐক্যের সরকার গঠনে আগ্রহী নেতানিয়াহুPublished ২ মিনিট আগেপড়ার সময়: ৪ মিনিটইসরায়েলের বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের সঙ্গে একটি জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। সেই সাথে ইরানের হুমকি নির্মূল করার দৃঢ় সংকল্পও ব্যক্ত করেছেন তিনি।
গত সপ্তাহের নির্বাচনে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কিংবা আইজেনকোটের নেতৃত্বাধীন কোনো জোটই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।
এর পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেন।
এরপর নতুন সরকার গঠনের জন্য দায়িত্ব দেওয়া হয় আইজেনকোটকে। তিনি এজন্য ২৮ দিন সময় পাচ্ছেন।
তবে প্রয়োজনে এই সময়সীমা আরও ১৪ দিন বাড়ানো হতে পারে।
এর মধ্যেই গাদি আইজেনকোটের সাথে বৈঠকের পর এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেছেন যে, তিনি আগের চেয়েও বেশি নিশ্চিত হয়েছেন যে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি জাতীয় ঐক্য সরকার গঠন করা প্রয়োজন।