BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতআইএমএফ-এর বিষয়ে সরকার আসলে কী করতে যাচ্ছে, আপত্তি কোন শর্তেকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Bloomberg via Getty Images

আন্তর্জাতিক অর্থ তহবিল বা আইএমএফ এর ঋণ কর্মসূচি বাতিল এবং সংস্থাটির কোনো শর্ত মানা হবে না উল্লেখ করে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী যে মন্তব্য করেছেন তা নানা আলোচনার জন্ম দিয়েছে।

রবিবার এক অনুষ্ঠানে তিনি বৈশ্বিক এই সংস্থাটির সঙ্গে আওয়ামী লীগ সরকারের সময়ে করা ঋণ চুক্তি বাতিল করে দিয়েছেন বলে জানিয়েছেন এবং বলেছেন, সংস্থাটির শর্ত বাংলাদেশের কাছে গ্রহণযোগ্য নয়।

যদিও অর্থবিভাগ থেকে পাওয়া তথ্য অনুযায়ী নতুন ঋণ কর্মসূচির জন্য গত জুনেই আইএমএফ এর কাছে আবেদন করেছে বাংলাদেশ এবং এ নিয়ে আলোচনার জন্য চলতি মাসেই সংস্থাটির একটি প্রতিনিধি দল ঢাকায় আসার কথা রয়েছে।

এছাড়া এ মাসেই ওয়াশিংটনে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সভাতেও নতুন ঋণ কর্মসূচি কিভাবে পাওয়া যাবে সেই বিষয়ে বাংলাদেশ প্রস্তুতি নিচ্ছে এমন খবরও পাওয়া যাচ্ছে।

ফলে অর্থমন্ত্রী এখন আইএমএফ-র ঋণ কর্মসূচি বাতিলের কথা বললেও এর আওতায় সরকারের দিক থেকে চাওয়া নতুন ঋণ কর্মসূচিও পড়বে কি-না তা নিশ্চিত হওয়া যায়নি।