অনুষ্ঠানে সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘কেউ কথা রাখেনি’ কবিতা আবৃত্তি করেন চালনা মহিলা কলেজের শিক্ষক জয়তীশ রঞ্জন মণ্ডল। সংগীত পরিবেশন করেন সরকারি ব্রজলাল কলেজের শিক্ষার্থী নবনীতা মণ্ডল ও বন্ধু সৌম্যজিৎ। নৃত্য পরিবেশন করেন রিয়া মণ্ডল ও নুহাশ। এ ছাড়া কবিতা আবৃত্তি করেন সালাউদ্দিন সাবাদ, জুঁই আক্তার ও স্নেহা।

খুলনায় প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন।এর আগে খুলনা বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক রহমাতুল্লাহর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সাবেক সহসভাপতি এম এম মাসুম বিল্যাহ। বক্তব্য দেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক উত্তম মণ্ডল। সভাপতি স্বর্ণকমল রায় বলেন, ২৮ বছর ধরে প্রথম আলো আঁধারকে দূরে ঠেলে দিয়েছে। প্রথম আলো কখনো আঁধারে নিমজ্জিত হয় না। সে নিজেই নক্ষত্রের মতো স্বীয় আলোয় দীপ্যমান। যত দিন বেঁচে আছি তত দিন যেন প্রথম আলোর জন্মদিন দেখতে পাই।

অনুষ্ঠানের একপর্যায়ে খুলনা বন্ধুসভার ২০২৬ সালের সেরা পাঁচ বন্ধুর নাম ঘোষণা ও তাঁদের সম্মাননা দেওয়া হয়। তাঁরা হলেন ফারিয়া ঝিলাম, ইমন মিয়া, দ্বীপ মণ্ডল, শাম্মী আক্তার ও হাফিজুর রহমান।

শেষে অতিথিদের ধন্যবাদ জানান খুলনা বন্ধুসভার সাধারণ সম্পাদক ফারজানা যূথী।