বুধবার, ০৪ নভেম্বর ২০২৬DonateLoginপ্রচ্ছদকার্যক্রমছবিভিডিওট্রাস্ট সম্পর্কেAbout Prothom Alo TrustContactUpdatesপ্রথম আলো অদ্বিতীয়াসফল অদ্বিতীয়া আঁখির শিক্ষক থেকে জার্মানিতে উচ্চশিক্ষা অর্জনের গল্পনাজিম উদ্দিন প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১১: ৩৯ আইডিএলসি

আইডিএলসি ও প্রথম আলো ট্রাস্টের অদ্বিতীয়া বৃত্তিপ্রাপ্ত অরনীকা জামান আঁখি বর্তমানে জার্মানিতে আছেন।নিজের শিক্ষকতা পেশা নিয়ে আঁখি বলেন, ‘আমার ইচ্ছা ছিল পড়াশোনা শেষ করেই চাকরিতে যোগ দেওয়ার, কারণ পরিবারকে দেখাশোনা করতে হবে। প্রথমে বেসরকারি সংস্থায় কাজ করার ইচ্ছা থাকলেও পরে মনে হলো নিজের বিশ্ববিদ্যালয়েই সুযোগ পেলে সেখানে করাটাই শ্রেয়। শেষ পর্যন্ত সেখানেই সুযোগ পেয়েছি এবং শিক্ষকতা দারুণভাবে উপভোগ করছিলাম।’

নিজের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছেড়ে এবার আঁখি পাড়ি জমিয়েছেন আরও বড় পরিসরে। উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে এ বছরের সেপ্টেম্বর মাসে তিনি জার্মানি গেছেন। বর্তমানে তিনি জার্মানির মর্যাদাপূর্ণ বন ইউনিভার্সিটিতে অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর অধ্যয়নরত।

ময়মনসিংহের কিসমত গ্রামের এক সাধারণ একটি পরিবার থেকে শুরু হওয়া আঁখির এই যাত্রা প্রমাণ করে—অভাব কখনোই মেধার অন্তরায় হতে পারে না; কেবল প্রয়োজন অদম্য ইচ্ছা এবং সঠিক সুযোগ।