BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতঅভিযোগের 'সত্যতা' মেলায় পদ হারালেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Ferdousy Ahmed Misty/FB
নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেছেন বাংলাদেশের জাতীয় সংসদের সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বৃহস্পতিবার দুপুরে তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন বিএনপি'র মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
গত মে মাসে শপথ নেওয়ার চার মাসের মাথায় পদত্যাগ করলেন মিজ মিষ্টি।
স্পিকারের কাছে যে পদত্যাগপত্র জমা দিয়েছেন, সেখানে সুনির্দিষ্টভাবে কোনো কারণ উল্লেখ না করে 'সজ্ঞানে ও স্বেচ্ছায়' পদত্যাগ করছেন বলে উল্লেখ করেছেন তিনি।
ইতোমধ্যে জাতীয় সংসদ সচিবালয় তার আসন শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপনও জারি করেছে।