BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিত'অবরুদ্ধ' থাকার ৩০ ঘণ্টা পর চুয়েট ভিসি হাসপাতালে, আন্দোলন 'চালিয়ে যাবেন' শিক্ষার্থীরাকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, SCREEN GRAB

প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা চুয়েট-এর নবনিযুক্ত উপাচার্য শেখ শরীফুল আলমকে বের করে এনেছে জেলা প্রশাসন ও পুলিশ। তাকে মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ বলছে, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেই উপাচার্যকে তার কার্যালয় থেকে বের করা হয়েছে এবং শারীরিক অসুস্থতার কারণে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

শিক্ষার্থী ও শিক্ষকদের ভিসি-বিরোধী আন্দোলনে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গত ২২ দিন ধরে ক্লাস, পরীক্ষাসহ সব ধরনের একাডেমিক কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে।

উপাচার্যকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি দিলেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

নবনিযুক্ত উপাচার্যকে সরিয়ে সদ্য সাবেক উপাচার্যকে ফেরত আনার দাবিতে এখনো অনড় থাকার কথা জানিয়েছেন তারা।