BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতঅপ্রতিমকে বিকেল ৫-৬টার মধ্যেই মেরে ফেলা হয়েছে, দাবি পুলিশেরকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির ক্যাপশান, কুমিল্লায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো: আনিসুজ্জামানPublished ৫ মিনিট আগেপড়ার সময়: ৫ মিনিটবাংলাদেশের কুমিল্লায় হত্যাকাণ্ডের শিকার কিশোর অপ্রতিমের দুই দফা জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। এ ঘটনায় থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন তার পিতা।
ঢাকায় সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এ ঘটনায় সন্দেহভাজন সব আসামিকে গ্রেফতার ও সব আলামত জব্দ করেছে পুলিশ।
"আজ এক জন ও আগে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। তারা অনেকটা কিশোর অপরাধী চক্রের মতো। তাদের সাথে এই ছেলের (অপ্রতিম) সম্পর্ক ছিল, ওঠাবসা ছিল, বন্ধুত্ব ছিল। প্রায় সময় আড্ডা দিত। খোঁজখবর ও অন্য তথ্য নিয়ে দেখা গেছে," প্রেস ব্রিফিংয়ে বলেছেন তিনি।
ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রীর ব্রিফিংয়ের কিছুক্ষণ পর কুমিল্লায় সংবাদ সম্মেলন করে কুমিল্লার পুলিশ সুপার মো: আনিসুজ্জামান। তিনি দাবি করেন, আইফোন ছিনিয়ে নিতে বাধা দেওয়ায় অপ্রতিমকে নিখোঁজ হওয়ার দিন বিকেল ৫-৬টার মধ্যে মেরে ফেলার তথ্য দিয়েছেন আটককৃতরা।
এদিকে অপ্রতিমের হত্যাকারীদের গ্রেফতার ও দ্রুত বিচারসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
কুমিল্লা থেকে বিবিসি বাংলার সংবাদদাতা নাগিব বাহার জানিয়েছেন, ঘটনাটি নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।