BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতঅন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় বিপুল ক্ষয়ক্ষতি, পশ্চিমবঙ্গে 'দুর্বল অর্ণবের' প্রভাব চলবে কতদিন?কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, ANI
বুধবার ২৯শে অক্টোবর সারা দিন ধরে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় অর্ণব। শক্তি ক্ষয় করে এই ঘূর্ণিঝড় এখন পরিণত হয়েছে গভীর নিম্নচাপে, যার অভিমুখ উত্তর-পশ্চিম দিকে।
অন্ধ্রপ্রদেশে পাঁচ জনের মৃত্যু নিশ্চিত করেছেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।
এছাড়াও অন্ধ্রপ্রদেশে পরিকাঠামো ও কৃষিজনিত ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে, যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে এখনো হিসাব চলছে বলে জানিয়েছে রাজ্য সরকার।
সাইক্লোন অর্ণবের প্রভাবে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও তেলেঙ্গানার বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি হচ্ছে।
তবে আজ বৃহস্পতিবার সকাল থেকে অন্ধ্র ও ওড়িশা উপকূলে আবহাওয়ার উন্নতিও চোখে পড়েছে। কয়েকটি অঞ্চল থেকে মেঘ সরে রোদের দেখা মিলেছে।