VoiceBD অনলাইন ডেস্ক: অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে সামাজিক মাধ্যম সরকারকে গালাগালি, এনসিপি নেতা কারাগারে নিয়ে বিস্তারিত তথ্য পাওয়া গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে এ সংক্রান্ত ঘটনাবলী বিশেষ গুরুত্বের সাথে আলোচিত হচ্ছে।
অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে সরকারকে অশালীন ভাষায় গালাগাল করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রীপুর উপজেলা শাখার সদস্য আশরাফুল ইসলাম সজলকে গ্রেপ্তার করে পুলিশ। রোববার রাতে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরামা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তবে পুলিশ জানিয়েছে, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে সজলকে গ্রেপ্তার করা হয়েছে। সজল শ্রীপুর উপজেলার বরামা গ্রামের ইমতিয়াজ উদ্দীনের ছেলে। সজলের ফেসবুক আইডি ‘এমডি আশরাফুল ইসলাম’ থেকে দেওয়া একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে ‘গত মাসে বিদ্যুৎ বিল দিয়েছি ৬৯২ টাকা, এ মাসে আমার বিল ১ হাজার ৮২০ টাকা’—এমন অভিযোগের পাশাপাশি সরকার ও সরকারপ্রধানকে নিয়ে অশালীন ভাষা ব্যবহারের অভিযোগ রয়েছে। পোস্টের সঙ্গে পল্লী বিদ্যুতের একটি বিলের অনলাইন কপিও দেওয়া হয়েছিল। সজলের মা আসমা আক্তার বলেন, অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়টি নিয়ে তাঁর ছেলে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। পুলিশ তাঁকে জানিয়েছে, বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে পোস্ট ও মন্তব্য করার কারণেই সজলকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশের বক্তব্য ভিন্ন। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বলেন, সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে অভিযান চালিয়ে সজলকে গ্রেপ্তার করা হয়েছে। কোনো ফেসবুক পোস্টের কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়নি। গ্রেপ্তারের অনেক পরে বিভিন্ন মাধ্যমে তাঁর ফেসবুক স্ট্যাটাস দেখেছেন বলে জানান তিনি। এদিকে সজলের গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার রাতে বরমীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে এনসিপি। শ্রীপুর উপজেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান বলেন, আশরাফুল ইসলাম সজল সংগঠনের উপজেলা শাখার সদস্য। তাঁর গ্রেপ্তারের প্রতিবাদে তাঁরা এ কর্মসূচি পালন করেছেন।
বিশেষজ্ঞ ও দায়িত্বশীল মহল মনে করছেন, এই পরিস্থিতির অগ্রগতি সংশ্লিষ্ট মহলে ব্যাপক প্রভাব ফেলতে পারে। পুরো ঘটনার ওপর কড়া নজর রাখা হচ্ছে এবং পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
VoiceBDNews পাঠকদের জন্য এই ঘটনার সর্বশেষ ও বস্তুনিষ্ঠ সব আপডেট সবার আগে তুলে ধরছে।