BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতঅঙ্কিতা ভান্ডারী হত্যা মামলা কী, কেন চার বছর আগের এই ঘটনায় জড়িয়েছিল বিজেপি নেতার নাম?কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Asian News International
সিকিমের রাজ্যপাল হিসাবে বিজেপি নেতা দুষ্যন্ত কুমার গৌতম নিযুক্ত হওয়ার পরে চার বছরের পুরনো এক হত্যাকাণ্ড আবারও আলোচনায় উঠে এসেছে।
উত্তরাখণ্ডের একটি রিসোর্টে রিসেপশনিস্ট হিসেবে কর্মরত থাকাকালীন ২০২২ সালে খুন হন অঙ্কিতা ভান্ডারী নামে ১৯ বছরের এক কিশোরী।
ওই ঘটনায় সিকিমের সদ্য নিযুক্ত রাজ্যপাল দুষ্যন্ত কুমার গৌতমের সম্পৃক্ততা ছিল বলে অভিযোগ তুলেছেন মিজ. ভান্ডারীর পরিবার।
তারা বারবার অভিযোগ করেছেন মেয়ের খুনের ঘটনার নেপথ্যে কোনও এক 'ভিআইপি'-র ভূমিকা ছিল। এই পরিপ্রেক্ষিতে বিজেপির মি. গৌতমের নাম উল্লেখ করেছেন পরিবার।
মি. গৌতম বিজেপির প্রাক্তন জাতীয় সাধারণ সম্পাদক। তাকে ১২ই অক্টোবর সিকিমের রাজ্যপাল হিসেবে নিয়োগ করে কেন্দ্রীয় সরকার।